চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম খান স্বপন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া কামনায় তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী বাজারে গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকার মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে সাইফুল ইসলাম খান স্বপন বলেন, “আমি ফতেপুর পশ্চিম ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখে অংশীদার হয়ে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। জনগণ আমাকে সমর্থন দিয়ে নির্বাচিত করলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নতি, জনদুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের প্রতিটি মানুষের মতামত ও অধিকারকে গুরুত্ব দিতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। এ জন্য আমি সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
এ সময় স্থানীয়দের সঙ্গে তিনি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করেন। গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিজের প্রার্থিতার কথা তুলে ধরেন তিনি।
সাইফুল ইসলাম খান স্বপন ফতেপুর পশ্চিম ইউনিয়নের মানুষের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
ফতেপুর পশ্চিমে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম খান স্বপন
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- 74
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















