ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, ১৫০ ড্রেজার পাইপ বিনষ্ট

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৭:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 92

চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অন্যত্র পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ২ নম্বর বাকিলা ও দ্বাদশগ্রাম ইউনিয়নে পরিচালিত এ অভিযানে আনুমানিক ১৫০টি ড্রেজার পাইপ বিনষ্ট এবং তিনটি ড্রেজার মেশিন বিকল করা হয়েছে।

হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজসংলগ্ন নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত ড্রেজার পাইপ ও মেশিনের সন্ধান পাওয়া যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় এসব ড্রেজার পাইপ ও মেশিন স্থাপন করে রাখা হয়। পরে রাতের আঁধারে মেশিন চালু করে পাইপের মাধ্যমে কৃষিজমির উর্বর মাটি কেটে অন্যত্র নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে পার্শ্ববর্তী কৃষিজমি ধসে পড়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযানকালে দুইটি পৃথক স্থান থেকে আনুমানিক ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে পাওয়া তিনটি ড্রেজার মেশিন বিকল করা হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন করা না যায়।

তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে কোনো অভিযুক্তকে পাওয়া যায়নি। ফলে এ অভিযানে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি অবৈধভাবে কাটা বন্ধ এবং কৃষিজমি সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব দক্ষিণে কিশোর আলো স্পোর্টিং ক্লাবের কমিটি ঘোষণা, নেতৃত্বে সুমন-তাজল

হাজীগঞ্জে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, ১৫০ ড্রেজার পাইপ বিনষ্ট

আপডেট : ০৭:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬