পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বগুড়ার সোনাতলায় সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সুজাইতপুর রেলগেট, নামাজ খালি ও চক নন্দন গ্রামে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি একেএম আহসানুল হাবিব রাজা, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও আহসান হাবীব রতন এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রঞ্জু।
এ ছাড়া বিএনপি নেতা গোলাম রব্বানী রকিব, শফিকুল ইসলাম মুকুল, মমিনুল ইসলাম স্বপন, তোফাজ্জল হোসেন, এসএম হাদী, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান সবুজ, যুবদল নেতা জিয়াউল হক সাগর, মহিলা দল নেত্রী রঞ্জনা খান, ছাত্রদল নেতা জরিফুল ইসলাম ও আজিজুর রহমান জাকির এবং জাসাস নেত্রী মামনি আক্তার মনি উপস্থিত ছিলেন।
সমাবেশে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়।
সোনাতলায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সদর ইউনিয়ন বিএনপির সমাবেশ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:৩৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- 47
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















