ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ইনকিলাব মঞ্চের মিছিল ও সমাবেশ

ওসমান হাদী হত্যা, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

এদিন মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ চৌরাস্তা থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইনিকিলাব মঞ্চের নেতৃবৃন্দ। দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকার কড়া সমালোচনা করে তারা কড় বক্তব্য দেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, দেশে এত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ বসে আছেন। মনে হচ্ছে, তিনি দায়িত্ব পালনে ব্যর্থ অথবা তিনি নেই। আগামীতে স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলেছেন। কিন্তু সরকার গঠনের পর তাদের অবস্থান গণভোটের বিপক্ষে। দেশের মানুষ যেহেতু গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করেছে, তা আপনাদের পছন্দ হোক বা না হোক তা বাস্তবায়ন করতে হবে।

মিছিল ও সমাবেশে মঞ্চের নেতাকর্মীরা ‘বাংলাদেশের আজাদি, উসমান হাদী’, ‘তুমি কে আমি কে, হাদী হাদী’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’ সহ বিভিন্ন স্লোগান দেন। তারা ওসমান হাদী হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান।

এদিকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচীর অংশ হিসেবে মিছিলটি হাজীগঞ্জ বাজার ছাড়াও জেলার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা, চাঁদপুর সদর উপজেলার মহামায়া, বাবুরহাট, ওয়ারলেস বাজার, শহরের বাস স্ট্যান্ড এবং শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ ও মিছিল করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব দক্ষিণে কিশোর আলো স্পোর্টিং ক্লাবের কমিটি ঘোষণা, নেতৃত্বে সুমন-তাজল

হাজীগঞ্জে ইনকিলাব মঞ্চের মিছিল ও সমাবেশ

আপডেট : ০৭:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬