ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ডা’কাত ও মা’দক মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 38

চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে মোঃ ফিরোজ বাবু (৩৬) নামে ডাকাতি ও মাদকসংক্রান্ত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার এখলাছপুর ইউনিয়নের বেপারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানা পুলিশ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদীরা নূরের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়।

অভিযানের অংশ হিসেবে মতলব উত্তর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরী ও এসআই মিজানুর রহমান-৩ উপজেলার এখলাছপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতি ও মাদকসংক্রান্ত মামলার আসামি মোঃ ফিরোজ বাবুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফিরোজ বাবু (৩৬) উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির বাসিন্দা। তিনি মজিবুর রহমান বেপারী ও সেলিনা বেগমের ছেলে।

পুলিশের এ অভিযানের বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, “অপরাধ নির্মূলে পুলিশ বদ্ধপরিকর। মতলব উত্তর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বাড়ির গেটের সামনে স্ত্রীসহ যুবককে মা’রধর, অ’স্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

মতলব উত্তরে ডা’কাত ও মা’দক মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার

আপডেট : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬