ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 33

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বদরপুর আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের (এডহক কমিটি) সভাপতি মনোনীত হয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. ফখরুল আলম পাঠান।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: বামাশিবো/প্রশা/৩৩১২৬১০৩৬৩২১/১৩৬৪২৩) এ তথ্য জানানো হয়।
শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এর বিধান অনুযায়ী বদরপুর আলিম মাদ্রাসা পরিচালনার জন্য আগামী ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন, এমরান হোসেন সোহেল, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. কামাল হোসাইন এবং পদাধিকারবলে মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নবগঠিত এডহক কমিটিকে অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে বিধিমোতাবেক নিয়মিত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও আগামী পরীক্ষাগুলোতে গুণগত এবং সংখ্যাগত দিক থেকে সন্তোষজনক ফলাফল নিশ্চিত করতে কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবাগত এডহক কমিটির সভাপতি সাংবাদিক মো. ফখরুল আলম পাঠান বদরপুর আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আবারও জয়ী হাজীগঞ্জের কৃতী সন্তান মাসুদুর রহমান

বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম 

আপডেট : ১১:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬