ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কালবৈশাখী সহ তিন বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • 111

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম জানান, ঢাকায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কালবৈশাখীর মৌসুম শুরু হয়েছে। সে হিসাবে সন্ধ্যার পর যে কোন দিনই কালবৈশাখী হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে একমাত্র বৃষ্টি হয়েছে রাজারহাটে, ৭ মিলিমিটার। এছাড়া রংপুর ও ডিমলায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ১, ময়মনসিংহে ৩৫ দশমিক ৫, চট্টগ্রামে ৩২ দশমিক ৮, সিলেটে ৩৩ দশমিক ৬, রংপুরে ৩০ দশমিক ৫, খুলনায় ৩৪ দশমিক ২ এবং বরিশালে আজ ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে, ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

ঢাকা কালবৈশাখী সহ তিন বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা | Rknews71

আপডেট : ০৮:২৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২