ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজারে আগুন, অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 66

মোহাম্মদ হাবীব উল্যাহ্:

হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বৈদ্যুতিক পিলারে অগ্নিকান্ডের ঘটনায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার (১৭ ফেব্রæয়ারী) সন্ধ্যার দিকে বড় পুলের (হাজীগঞ্জ বাজার সেতু) পশ্চিম পাড়ে একটি বৈদ্যুতিক পিলারের ডিশ ও ইন্টারনেটের ক্যাবলে (তার) হঠাৎ করে আগুন ধরে যায়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত অগ্নিকান্ডের স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, এদিন মাগরিবের নামাজের পর পূর্ব বাজারস্থ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে জননী ফার্ণিচার হাউজের সামনে একটি বৈদ্যুতিক পিলারে থাকা ডিশ ও ইন্টারনেটের জড়ানো ক্যাবলে (তার) হঠাৎ করে আগুন ধরে যায় এবং আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তাৎখনিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় বিদ্যুৎ কর্তৃপক্ষ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত অগ্নিকান্ডের স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পান হাজীগঞ্জ পূর্ব বাজারের ব্যবসায়ীরা। এরপর চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইনম্যানেরা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেন। এদিকে ব্যবসায়ীরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক পিলারে জঞ্জালের (বেড়াজাল) মতো অসংখ্য ডিশ ও ইন্টারনেটের তার (ক্যাবল) জড়িয়ে আছে। এতে প্রায় সময় সট-সার্কিট হয়ে থাকে। তাই ডিশ ও ইন্টারনেটের তারের জঞ্জাল কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করেন। তা না হলে, যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার সম্মুখিন হয়ে অপূরনীয় ক্ষতির আশংকা প্রকাশ করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুয়েতে মা’দ’কসহ ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য গ্রে’প্তার

হাজীগঞ্জ বাজারে আগুন, অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা

আপডেট : ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩