মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১নং ওয়ার্ডের
সাধারণ সদস্য পদে ২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার দুপুর ১২টায়
প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
রোববার ১৯ ফেব্রæয়ারী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মতলব উত্তর উপজেলা
নির্বাচন কার্যালয়ে কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মোহনপুর
ইউপি’র উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিকের
নিকট তারা মনোনয়নপত্র জমা দেন। তারা হলো- শ্যামল চন্দ্র দাস ও আতাউর রহমান।




















