খন্দকার আরিফ:
হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) একুশের প্রহরে প্রভাতফেরীর মাধ্যমে রামচন্দ্রপুর ভূইয়া একাডেমির প্রাঙ্গনের কেন্দ্রীয় শহীদ মিনারে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম (হাসু) নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দদের নিয়ে এই পূস্পমাল্য অর্পন করেন।
ওই সময় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক মজুমদার, আ. সামাদ মিজি, সাংগঠনিক সম্পাদক লোটাস মো. দেলোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিকুর রহমান, সদস্য আনোয়ার হোসেন, রানা খান, বাবুল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মালেক ক্বারী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল বিশ্বাস, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহআলম বাচ্চু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবু নাসের সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ সবুজ, সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক, ইকবাল হোসেন, সহসম্পাদক ফারুক, ইমাম, মাসুম, ইউসুফ, রাসেল, আক্তারুজ্জামান বাবু, ইব্রাহিম, আশেক গাজী, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, রাসেল, সুজন, সবুজ, তানভীর, সরোওয়ার, আকরাম, রুবেল, বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















