মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সকল স্তরের আওয়ামী লীগ ও সকল সহযোগী ও অংঙ্গ
সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত¡ আহŸান আসুন আমরা দেশরতœ শেখ হাসিনার
মনোনীত নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকারকে বিজয়ী করি। ঐক্যের বিকল্প নাই। আমরা
আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মেয়র
নির্বাচন নিশ্চিত করি।
শনিবার মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান) তাঁর ফেইসবুক পেইজে আহŸান জানান।
তিনি আরো লিখেন, সাবেক ছাত্রনেতা ও পৌরসভার আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু
মোল্লা ও সাবেক ছাত্রনেতা ও পৌরসভার আওয়ামী লীগ নেতা এ্যাড. মহসিন মিয়া মানিককে
আন্তরিক ধন্যবাদ, ওরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে
সহযোগিতার মনোভাব প্রকাশ করায়। দলের আদর্শের কর্মীরা বিক্রি হয় না। আসুন পৌরসভার
নির্বাচনের কর্মকান্ড শুরু করি।
তাঁর এ পোস্টের ব্যাপক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এর বিভিন্ন
পেইজে। বিভিন্ন জন ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ
মনোনীত প্রার্থী লায়ন আরিফ উল্যাহ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় লাভ করাতে
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম,
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শাসমুল আলম,
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল’সহ তাঁদের সমর্থকদের
ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।




















