মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল দুপুরে শাহরাস্তি বিদ্যা নিকেতনের আয়োজনে বিদ্যানিকেতন মিলনায়তনে এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দীন তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোঃ আব্দুর রব।
বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম, জেড, ইসলাম এন্ড কোম্পানির এফসিএ ম্যানেজিং পাঠনার মোঃ ফখরুল আলম পাটোয়ারী।
উপস্থিত ছিলেন শাহরাস্তি ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ মজিবুর রহমান,
জোবেদা মতিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড: মশিউর রহমান,বিশিষ্ট সমাজসেবক হাসান মাহমুদ কল্লোল, সুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতারুজ্জামান,
শাহরাস্তি বিদ্যানিকেতনের সেক্রেটারী মোঃ শাহাদাত হোসাইন, মোঃ হুমায়ুন কবির হিরু, আহম্মেদ উল্লাহ খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম আহমেদসহ বিদ্যানিকেতনের অভিভাবক সদস্য, অভিভাবক সকল শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার সুধীজন। আলোচনা সভার শেষে বিভিন্ন ইভেনডে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।




















