ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা সকল শিশুদের সমতা ভিত্তিক পাঠ দানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের অগ্রনী ভূমিকা রাখতে হবে – ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

কচুয়া উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের
সাথে মতবিনিময় করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান
আলমগীর এমপি। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ
প্রাথমিক শিক্ষক সমিতির কচুয়া শাখার আয়োজনে মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর
এমপি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে
বাংলাদেশের ৩৬ হাজার ১শত প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করন করেছেন।
জাতির পিতার সু-যোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনা ২০১৩ সালে একই মানের প্রাথমিক শিক্ষা সকল শিশুদের জন্য
নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সকল রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় ও
তার সাথে সম্পৃক্ত সকল শিক্ষকদের চাকুরী জাতীয় করন করেন। সকল শিশুদের
সমতা ভিত্তিক পাঠ দানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের
অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসানের সভাপতিত্বে
ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.তাজুল ইসলামের
পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির। উপজেলা পরিষদের প্যানেল
চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার (ভূমি) মো.ইবনে আল
জায়েদ হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মো.নাছিমা আক্তার,কচুয়া
প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,উপজেলা প্রাথমিক
শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো.কামাল হোসেন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা সকল শিশুদের সমতা ভিত্তিক পাঠ দানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের অগ্রনী ভূমিকা রাখতে হবে – ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

আপডেট : ০৭:২৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩