ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সময়-একাত্তর টিভির টকশো বর্জনের সিদ্ধান্ত বিএনপি নেতাদের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • 59

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও একাত্তর টিভির টকশো অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘টকশোতে অংশগ্রহণকারী দলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এ দুটি টিভি চ্যানেলের টকশোতে অংশ নেব না।’

এ্যানি আরও বলেন, ‘সময় টিভিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারকে হেয় করতে বিভিন্ন ভিডিও দেখাচ্ছে। চ্যানেলটি শত্রুর মতো আচরণ করছে, ভুয়া তথ্য ছড়াচ্ছে।’

‘একাত্তর টিভির টক শো উপস্থাপকরা নিজেদের মতো ঘটনা বর্ণনা করেন। অনেক সময় তারা চতুরতার সাথে আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে অনুষ্ঠান আয়োজন করে,’ যোগ করেন তিনি।

আগামীকাল ৯ আগস্ট থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাদের এ সিদ্ধান্ত মেনে চলতে হবে এবং টকশোতে নিয়মিত অংশগ্রহণকারী বিএনপি নেতাদের এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সময়-একাত্তর টিভির টকশো বর্জনের সিদ্ধান্ত বিএনপি নেতাদের

আপডেট : ০৮:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩