ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ইউপি চেয়ারম্যান আব্দুল হাদীর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • 48

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল  হাদী মিয়া মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের টানা তিনবারের ইউপি চেয়ারম্যান।

হাজীগঞ্জ বড় মসজিদে শুক্রবার সকাল ১০টা প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আসম মাহবুব উল আলম লিপন, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুনসহ হাজার হাজার মানুষ অংশ নেয়।

দ্বিতীয় জানাজার নামাজ বাদ জুমা রাজারগাঁও ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তার আকস্মিক মৃত্যুতে হাজীগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ইউপি চেয়ারম্যান আব্দুল হাদীর মৃত্যু

আপডেট : ০৪:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩