ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণ করতো স্বামী, স্ত্রী করতো সহযোগিতা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • 160

খাবারের লোভ দেখিয়ে এক শিশুকে (৯) নিজ বসতঘরে  ধর্ষণ করে ভ্যানচালক আকাশ হোসেন (২৪)। এ কাজে তাকে সহযোগিতা করতেন তার স্ত্রী সীমা খাতুন। ধর্ষণের অভিযোগে ভ্যানচালক আকাশ হোসেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীকে সহযোগিতা করার অপরাধে স্ত্রী সীমা খাতুনকেও (২১) গ্রেফতার করে পুলিশ।

১৯ মার্চ রাত ৮টার যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। যশোরের বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২১ মার্চ দিবাগত রাতে শিশুটির বাবা বাদী হয়ে বাঘারপাড়া থানায় এ ঘটনায় একটি মামলা করেন। পরে ২২ মার্চ ভোরে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে।

মামলায় বাদী উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে তার শিশু সন্তানকে (৯) খাবারের লোভ দেখিয়ে নিজ বসতঘরে ধর্ষণ করে সবুর মোল্যার ছেলে আকাশ হোসেন। এ কাজে তাকে সহযোগিতা করতেন তার স্ত্রী সীমা খাতুন। তবে শনিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে শিশুটি তার প্রতিবেশী এক চাচিকে বিষয়টি জানায়। এরপর তিনি আশপাশের লোকজন ও শিশুটির পরিবারকে বিষয়টি জানালে তারা থানা পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে বাড়ি থেকে অভিযুক্ত ভ্যানচালক ও তার স্ত্রীকে গ্রেফতার করে।

বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মকবুল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। যশোর সদর হাসপাতালে শিশুর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়।  ম্যাজিস্ট্রেটের সামনে ২২ ধারায় ভ্যানচালক আকাশ হোসেনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এরপর আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শিশু ধর্ষণ করতো স্বামী, স্ত্রী করতো সহযোগিতা

আপডেট : ০৪:৪৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২