‘মাদকমুক্ত সমাজ গড়ুন, খেলাধুলায় এগিয়ে আসুন’ শ্লোগানকে প্রতিপাদ্য করে ফরিদগঞ্জের গোয়ালভাওরে অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেল স্মৃতি স্মরণে প্রবাসী কল্যাণ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী ম্যাচ।
২১ অক্টোবর শনিবার বিকাল ৩টায় ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে এলাকার যুবসমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ১ম আসরের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন কাতারস্থ ফরিদগঞ্জ আওয়ামী ফোরামের সভাপতি রাসেল খান টিটু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা মানুষের শরীরচর্চার পাশাপাশি মনের বিকাশ ঘটাতেও সহযোগিতা করে; এমনকি মাদক থেকে খেলোয়াড়দের দূরে রাখে। যারা নিজেকে সর্বদা খেলাধুলায় নিয়োজিত রাখে, তারা কখনোই খারাপ কাজে জড়ায় না। তাই, সকলে চেষ্টা করবে খেলাধুলার মধ্যে সময় কাটাতে। এভাবেই একদিন জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে তোমরা।
গোয়ালভাওর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আলী আহাম্মেদ মিয়াজীর সভাপতিত্বে ও মো. শরীফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতার প্রবাসী মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খান, ৪নং ওয়ার্ডের জনপ্রতিনিধি অ্যাডভোকেট মো. মাসুদ গাজী, গোয়ালভাওর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান সজিব, সৌদি প্রবাসী মো. নেছার শেখ, কাতার প্রবাসী মো. আরিফ শেখ।
আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট উপদেষ্টা কমিটির মো. দেলোয়ার শেখ, মো. নাছির পাটওয়ারী, মো. জুটন গাজী, মো. রিপন শেখ, মো. জসিম মিজি, মো. তারেক রবিউল, মো. মামুন বেপারী, মো. সোহেল মিয়াজী, মো. রাকিব দেওয়ান, মো. মাইনুদ্দিন নিরব প্রমুখ।




















