ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে রাতের আঁধারে আবারও দুই গরু চুরি

হাজীগঞ্জে রাতের আঁধারে আবারও দুইটি ষাঁড় গরু চুরির ঘটনা ঘটছে।

৫ মে (রবিবার) দিবাগত-রাতে আনুমানিক সাড়ে তিনটার দিকে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামের আকন্দ বাড়ির মোঃ কবির হোসেনের গোয়ালঘর থেকে দুইটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা।

গরুর মালিক কবির হোসেন জানান, গতরাতে আনুমানিক সাড়ে তিনটার দিকে হঠাৎ শব্দ পেয়ে গোয়ালঘরে গিয়ে দেখে ঘরে গরু নাই। দৌড়ে রাস্তায় গিয়ে দেখে চোরচক্রটি গরু নিয়ে পালিয়ে যায়। পরে চোর চক্রটি তাকে ধাওয়া করলে তিনি দৌড়ে ভয় পেয়ে ঘরে চলে আসে। এইসময় চোর গরু নিয়ে পালিয়ে যায়।

এই বিষয় হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, সাম্প্রতিক সময়ে হাজীগঞ্জের গরু চুরির ঘটনায় আমরা বেশ কয়েকজন চোরকে আটক করেছি। বাকিদেরকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, গত ১৫ দিনে হাজীগঞ্জে প্রায় ২০ টি গরু চুরি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে রাতের আঁধারে আবারও দুই গরু চুরি

আপডেট : ০৯:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪