চাঁদপুরে হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো বাংলা এন্ড প্যাসিফিক ডেভেলোপম্যান্ট অরগানাইজেশন । শুক্রবার সকালে ৩০০ টি বন্যার কবিলিত পরিবারকে বাংলা এন্ড প্যাসিফিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
বাংলা এন্ড প্যাসিফিক ডেভেলোপম্যান্ট অরগানাইজেশনটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির
আটলান্টিক সিটি থেকে তাদের সকল সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাংলা এন্ড প্যাসিফিক ডেভেলোপম্যান্ট অরগানাইজেশনের প্রতিষ্ঠাতা শিপন সাখাওয়াত বলেন : বন্যা কবলিত এলাকায় প্রথম থেকেই ত্রাণ বিতরণ কাজ করে আসছি । এরই অংশ হিসেবে আমরা চাঁদপুরের হাজীগঞ্জ সহ বিভিন্ন বন্যাকবলিত উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চলে প্রবেশ করি ও বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করি। বন্যার্ত মানুষ যাতে কষ্ঠের না থাকেন সেদিকে লক্ষ্য রেখে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদেরকেও এগিয়ে আসতে আহ্বায়ন জানান।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন : ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন, হাজিগন্জ ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য মোহন চৌধুরী,
বেলচোঁ বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সম্রাট, হাবিরুর রহমান পাটোয়ারী, নাইমুর রহমান সোহাগ, রাসেল মিয়াজী,আবুল হাসতান মল্লিক প্রমুখ।


























