চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য র্র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ।
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি এ শ্লোগানে রোববার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে র্র্যালীত্তোর আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম, কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মাহতাব ইসলাম, সাংবাদিক ও কচুয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকে।


















