ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেচ্ছাসেবী সংগঠন ‘সহগ’-এর আত্মপ্রকাশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • 28

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় একটি নতুন অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সামাজিক ও জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী সংগঠন “সহগ” এর আত্মপ্রকাশ ঘটেছে। গত ২৪ আগস্ট ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের মাধ্যমে এই সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটি সবার জন্য সুশিক্ষা নিশ্চিত করা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করবে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে এবং কেক কেটে সংগঠনটির নবীন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় “সহগ”-এর সদস্যরা সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রমের রূপরেখা উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করেন, যা তাদের সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার প্রতিফলন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওমর ফারুক পাটোয়ারী এবং যৌথ সঞ্চালনায় ছিলেন মো. সাইফুল মজুমদার ও মো. ইসমাইল হোসেন। উপস্থিত নেতারা বলেন, “সহগ” সংগঠনটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে তরুণরা নিজেদের দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার সুযোগ পাবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ ফয়েজ আহমেদ, ইব্রাহিম খলিল তুহিন, জহিরুল ইসলাম সুমন, মাইনুল ইসলাম পলাশ, আমিনুর ইসলাম রিপন, মো. হাসান বেপারী, আবু ইউসুফ, মো. সাইফুল্লাহ তুহিন, সাইদুর রহমান ফারুক, মো. সোহরাব হোসেন এবং মো. মাছুম বিল্লাহ। বক্তারা সংগঠনটির উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে তাদের মতামত প্রকাশ করেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও জানান, সংগঠনটির প্রধান লক্ষ্য হলো একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন করা। এর পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণির মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখা। সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি জরুরি সেবামূলক কাজেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। ভবিষ্যতে তারা রক্তদান, অসহায়দের সহায়তা, দুর্যোগ মোকাবিলায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করেছে।

আগামী দুই বছরের জন্য সংগঠনটির নবগঠিত কমিটিতে ওমর ফারুক পাটোয়ারীকে সভাপতি, সুজন চন্দ্র ঘোষকে সাধারণ সম্পাদক, মো. সাইফুল ইসলাম মজুমদারকে সাংগঠনিক সম্পাদক এবং সৈয়দ মাইনুল ইসলামকে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

সেচ্ছাসেবী সংগঠন ‘সহগ’-এর আত্মপ্রকাশ

আপডেট : ০৯:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪