ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টার বন্ধ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • 24

চাঁদপুরের হাজীগঞ্জে লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে হাজীগঞ্জ বাজারস্থ লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক মঙ্গলবার (১৫ অক্টোবর) এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশের সহযোগিতায় এদিন বিকালে লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টার পরিদর্শন করেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এসময় স্বাস্থ্য বিভাগের বেসরকারী হাসপাতাল পরিচালনা লাইসেন্স দেখাতে না পারায় তিনি হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, লাইসেন্স ছাড়াই লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারে রোগীদের পরীক্ষা-নিরিক্ষা, অপারেশন, বেডসহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, তারা হাসপাতাল ও ডায়াগণস্টিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা লাইসেন্সের জন্য আবেদন করেছে।

তিনি বলেন, লাইসেন্স দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছেন, লাইসেন্স না পাওয়া পর্যন্ত লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারটি বন্ধ থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টার বন্ধ

আপডেট : ১০:৪২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪