ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুলের মতবিনিময় 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • 26

Oplus_131072

বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত ১৫ বছর আওয়ামী স্বৈরাচার লীগ বাংলাদেশে সঠিক কোন ছাত্র রাজনীতি করতে দেয়নি। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের উপর মামলা হামলা দিয়ে নিপীড়নের চেষ্টা করেছিল। সেই ছাত্রদের আন্দোলনের মুখে তাকে পরাজিত হতে হলো। আমরা বাংলাদেশ ছাত্রদল শুরু থেকেই সাধারন ছাত্র আন্দোলন কারীদের সাথে ছিলাম এবং থাকবো। সেই জন্য আমাদের কেন্দ্রীয় কর্মসৃচি হিসাবে জেলা উপজেলার সুনামধন্য কলেজ গুলোতে পদচারণ।
২১ শে অক্টোবর সোমবার হাজীগঞ্জ মডেল কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এসব কথা বলেন।
এসময় তিনি হাজীগঞ্জের আন্দোলন ব্যাপক সাড়া জাগিয়েছে দাবি করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত ৪ আগস্ট হাজীগঞ্জ বিশ্বরোডে আপনাদের আন্দোলন চলাকালে পেশীবাদ আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগ যে হামলা চালায় তা আমরা শুনেছি। পরে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা আপনাদের পাশে থেকে মনোবল বাড়ীয়ে আন্দোলনে যোগ দিয়েছে। আপনারাই আগামি দিনে নেতৃত্ব দিবেন সে জন্য আপনাদের কাছে আমাদের ছুটে আসা। আমরা এখান থেকে প্রকৃত ছাত্রদলের নেতৃত্ব দেখতে চাই। সে জন্য আপনাদেরকে এগিয়ে আসার আহবান জানাই।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা মূলত এসেছি যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে আহত হয়েছে তাদের খোঁজ নিতে। সেই সাথে তাদের মধ্যে থেকে ছাত্রদলের নেতৃত্ব দেখতে চাই। সেই জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে ডাইরি উপহার ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দু, হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ এবং আন্দোলনরত সমন্বয়করা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

হাজীগঞ্জে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুলের মতবিনিময় 

আপডেট : ০৭:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪