ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কার আমরাও চাই, তবে ৭১কে বিতর্কিত করে নয় : মানবাধিকারকর্মী সেহলী পারভীন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • 32
দেশের প্রচলিত ধারার রাজনীতিতে উল্লেখ যোগ্য পদে প্রাপ্ত প্রস্তাব ফিরিয়ে দিয়ে জনপ্রিয় মানবাধিকারকর্মী সেহলী পারভীন বলেন,
গত ৪০ বছরে জনগণ বিমুখ রাজনীতি যেভাবে প্রতিষ্ঠিত হতে দেখেছি তাতে গতানুগতিক ধারার রঙ লাগানোর মানেই হয় না।
সব সময়ের মতো সম্প্রতি লোভনীয় সিড়িটিও হাত ছাড়া করলেন জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন। হিউম্যান এইড এর ব্যবস্থাপনায় রাজধানীর গুলশানে এক মানবাধিকার বিষয়ক ওয়ার্কশপে তিনি শুভাকাঙ্ক্ষী সংবাদকর্মীর জবাবে বলেন- মানবাধিকার নিয়ে কাজ করি বা না করি, রাজনীতি করি বা না করি- গণমানুষের ভালোবাসার অংশ হয়ে থাকতে চাই সারাজীবন। আমি হয়তো তুলনামূলক ভাবে শ্রেষ্ঠ কাজটি করতে পারবো না- তবে আমার নিজের সবচেয়ে ভালোটুকু দিতে পারবো।
রাজনীতি যদি করি কখনো- সেখানেও আমি সাধারণ মানুষের হয়েই কাজ করবো, কথা বলবো। যেমন করতেন- শহীদ হোসেন সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী। ক্ষমতার জন্য রাজনীতি করতে হবে বলে আমি মনে করি না। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, গণমানুষের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে তারপর যে কেউ দেশ চালাক- সাধারণ মানুষ সংস্কার বুঝে না। সংস্কার করুক, আমরাও নতুন কিছু চাই তবে তা ৭১ কে বিতর্কিত করে নয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

সংস্কার আমরাও চাই, তবে ৭১কে বিতর্কিত করে নয় : মানবাধিকারকর্মী সেহলী পারভীন

আপডেট : ১২:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪