ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে স্কুল শিক্ষার্থীদের শেখানো হলো হাত ধোয়ার সঠিক নিয়ম

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • 33

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শেখানো এবং হাত ধোয়ার গুরুত্ব আলোচনা করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাত ধোয়ার গুরুত্ব উপস্থাপন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল। তিনি বলেন, দৈনন্দিন জীবনের প্রায় সকল কাজ আমরা হাত দিয়ে করে থাকি। তাই হাতের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন জীবন নিশ্চিতকরণে হাত ধোয়ার বিকল্প নেই। তাই, আমাদের সকলের হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আফছারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান, রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. মফিজুর রহমান ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজেরা খানম। বক্তব্য শেষে সাবান দিয়ে হাত ধোয়া শেখা এবং শিক্ষার্থীদের তা অনুশীলন করার মাধ্যমে উপস্থাপন করা হয়।

এসময় কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন হায়দার, বিএনপি নেতা কামরুজ্জামান নেছার, ইউপি সদস্য আলমগীর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিসিটি হেলাল উদ্দিন, মেকানিক মো. নজরুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. রাছেল হোসেন এবং পশ্চিম মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা খাতুন, খালেদা আক্তার ফৌজিয়া ও রাশেদা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

হাজীগঞ্জে স্কুল শিক্ষার্থীদের শেখানো হলো হাত ধোয়ার সঠিক নিয়ম

আপডেট : ০৫:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪