ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশের ভারসাম্য রক্ষায় চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • 33

পরিবেশ ভারসাম্য রক্ষায় চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ,ফলজ ও ঔষধি ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা প্রশাসক মোহাম্মদ হেলাল চৌধুরী।

এসময় উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালী কর্মকার, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার সোহেল রানা,উপ প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

কচুয়া উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা প্রশাসক মোহাম্মদ হেলাল চৌধুরী বলেন,বনভূমি ধ্বংস করে নির্মাণ হচ্ছে বাসস্থান। এতে পানি দূষণ ও বায়ু দূষণসহ নানাবিধ কারণে আমাদের বৈশ্বিক তাপমাত্রা বেড়ে চলছে। তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ 

আপডেট : ১০:৫৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪