হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত “ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪, সিজন-৩” এর জমকালো উদ্বোধন। রায়চোঁ বাজার হাসপাতাল মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাসান মাহমুদ। টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, মোশাররফ হোসেন টিটু, মোঃ সেলিম মিয়া, মোঃ শাহজান ঠ, ডাঃ অঞ্জন চন্দ্র দেবনাথসহ আরও অনেকে। টুর্নামেন্টটি পরিচালনা করেন খেলা পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা, খোরশেদ আলম, ডাঃ জানে আলম, হাছান বিল্লাল হোসেন, আল আমিন, দিনু, ফয়সাল, ইমান হোসেন প্রমুখ।
এবারের আসরে ইউনিয়নের ১০টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ আগামীকাল বিকালে অনুষ্ঠিত হবে।


























