ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মোটরসাইকেল দু*র্ঘ*টনায় কলেজ শিক্ষার্থী নি*হ*ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • 44
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা- পাঁচানি আঞ্চলিক সড়কের লতরদি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রোমান  নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
নিহত মো. রোমান উপজেলার গজরা ইউনিয়নের টরকীকান্দা গ্রামের মো. সিপনের ছেলে এবং লুধুয়া ডিগ্রি কলেজের কলেজ শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় মোটরসাইকেল চালক একই গ্রামের মৃত সোলাইমানের ছেলে মো. রিয়াদ (২৮) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার সময় মো. রোমান (১৮) ও তার সাথে থাকা আরো দুইজনসহ মোট তিনজন মিলে একটি মোটরসাইকেল করে পাচাঁআনি বাজার হইতে গজরা বাজার আসার পথে লতরদি গ্রামের মসজিদের সামনে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে মোটরসাইকেল দু*র্ঘ*টনায় কলেজ শিক্ষার্থী নি*হ*ত

আপডেট : ০৬:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪