ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সাংবাদিক হুমায়ুনের মায়ের দাফন সম্পন্ন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • 24

হাজীগঞ্জে সাংবাদিক হুমায়ুন কবিরের মা আফিয়া খাতুন আর নেই। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এ দিন বাদ জোহর নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে আফিয়া খাতুনের বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা-শিবপুর গ্রামের রহিম উদ্দিন পন্ডিত বাড়ির মরহুম মো. আব্দুল আজিজের স্ত্রী।

এ দিকে সাংবাদিক হুমায়ুন কবিরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সাংবাদিক হুমায়ুনের মায়ের দাফন সম্পন্ন

আপডেট : ০৯:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪