ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে গলায় ডিম আটকে শিশুর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 30
চাঁদপুরের হাজীগঞ্জে গলায় ডিম আটকে গিয়ে ২৬ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারী) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর এলাকায় শিশু মেহজাবিন আক্তারের গলায়  ডিম আটকে মারা যায়। নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ উল্যাহ্ মেয়ে।

জানা গেছে, এদিন সকালে শিশু মেহজাবিন ডিম খাচ্ছিলো। এসময় শিশুটির গলায় ডিম আটকে গেলে সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিলো, খাওয়ার সময় শিশুটির গলায় ডিম আটকে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আসার আগেই শিশুটির দম বন্ধ হয়ে মারা যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি জানা নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে গলায় ডিম আটকে শিশুর মৃত্যু

আপডেট : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫