ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাক-ভারত উত্তেজনায় শান্তির আহ্বান জামায়াত আমিরের

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে শান্তি ও সংযমের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ভারত মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে রাতেই পাল্টা হামলা করে পাকিস্তান। এ ঘটনায় দুই দেশের সীমান্তজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

এমন সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানান, সামরিক উত্তেজনা ও সংঘর্ষ কারো জন্যই মঙ্গলজনক নয়। দুই দেশের উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানে এগিয়ে আসা। তিনি মনে করেন, যুদ্ধ কখনো স্থায়ী সমাধান এনে দেয় না, বরং তা জনজীবনে ধ্বংস ও নিরাপত্তাহীনতা ডেকে আনে।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলা-পাল্টা হামলার ঘটনায় দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা দেখা দিয়েছে।

জামায়াত মনে করে, এই সংকটে রাজনৈতিক দূরদর্শিতা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই উত্তেজনা কমিয়ে আনা সম্ভব। একইসঙ্গে আন্তর্জাতিক মহলেরও কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

পাক-ভারত উত্তেজনায় শান্তির আহ্বান জামায়াত আমিরের

আপডেট : ১২:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫