ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে নবজাতকদের জন্য আইসিইউ চালু, ৭ দিনের ভেতর বাস্তবায়নের নজির

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য ৪ শয্যাবিশিষ্ট একটি অত্যাধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে। জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ঘোষণা অনুযায়ী মাত্র সাত দিনের মধ্যেই এই ইউনিট বাস্তবে রূপ নেয়।

বুধবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ইউনিটটি চালু হয়। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জের সিভিল সার্জন, হাসপাতালের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

জেলা প্রশাসক জানান, নবজাতকদের চিকিৎসায় এই ইউনিট হবে একটি বড় অগ্রগতি। এতে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলার শিশু রোগীরা স্থানীয়ভাবে উন্নত চিকিৎসা সেবা পাবে, ঢাকামুখী চাপ কমবে।

সিভিল সার্জন বলেন, এই উদ্যোগ নারায়ণগঞ্জের স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও জনবান্ধব করবে। ইউনিট চালুর ফলে দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে, যা অনেক শিশুর জীবন বাঁচাতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আইসিইউ ইউনিটটি নবজাতকের জন্য উপযোগী যন্ত্রপাতি ও সুবিধায় সজ্জিত, যেখানে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

নারায়ণগঞ্জে নবজাতকদের জন্য আইসিইউ চালু, ৭ দিনের ভেতর বাস্তবায়নের নজির

আপডেট : ০২:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫