চাঁদপুরের কচুয়া থানা পুলিশের অভিযানে পৃথক পৃথক মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো সাচার ইউনিয়নের ইউসুফ ও বজুরীখলার রনজিত ডাক্তার,পাথৈর ইউনিয়নের মোবারক হোসেন,বিতারা ইউনিয়নের নবীর হোসেন,৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের ইউপি সদস্য মুজিবুর রহমান প্রধান,ফয়েজ উল্লাহ,৯ নং কড়াইয়া ইউনিয়নের নুরুল ইসলাম, আশ্রাফপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সাব্বির মিয়াজী।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে চাঁদপুর সদর থানার মামলায় ও কচুয়া থানার পৃথক পৃথক মামলায় ৯ জনকে শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের চাঁদপুরে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।




















