ঢাকা মহানগর এলাকায় জনশৃঙ্খলা রক্ষা ও মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয় ও যমুনা সরকারি বাসভবনসহ আশপাশের এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১০ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদেশটি আজ শনিবার (১০ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকা সমূহ হলো:
বাংলাদেশ সচিবালয়
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়
কাকরাইল মসজিদ মোড়
অফিসার্স ক্লাব মোড়
মিন্টু রোড এলাকা
ডিএমপি জানিয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং উপর্যুক্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, গণবিজ্ঞপ্তি স্মারক নং- ডিএসপি/এমান্ডপিআর/৬১৯




















