ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃ*ত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইমরুল কায়েস নামের ১৭ বছর বয়সি এক তরুণ মারা গেছে। শনিবার (১০ মে) দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড কংগাইশ গ্রামের পাল-পুকুরিয়া বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। নিহত তরুণ ওই বাড়ির মৃত মুকবুল হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন দুপুরে মো. ইমরুল কায়েস নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ইমরুল কায়েস মারা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃ*ত্যু

আপডেট : ০৬:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫