চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মহসিন আলী (২৮) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ মে ২০২৫) রাত ১১টার দিকে উপজেলার মনপুরা এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও কচুয়া থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক ব্যবসায়ী মহসিন আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজাসহ তাকে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।
চাঁদপুর জেলায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনে এই বিশেষ অভিযান শুরু হয়। এর আওতায় বিভিন্ন উপজেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।




















