ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাল গাছে থেকে পড়ে শ্রমিকের মৃ ত্যু

চাঁদপুর সদর উপজেলার মৈশাদীতে তাল গাছে উঠে পা পিছলে নিচে পড়ে কালু গাজী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১১ মে) সকালে মৈশাদী বাজার সংলগ্ন শেখ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কালু গাজী মৈশাদী গাজী বাড়ির বাসিন্দা এবং মৃত রশিদ গাজীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে তিনি নিজের কেনা একটি তাল গাছে কাঁচাতাল পাড়তে গিয়ে গাছের ওপর থেকে নিচে পড়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার একটি সূত্র জানিয়েছে, ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালু গাজী দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

তাল গাছে থেকে পড়ে শ্রমিকের মৃ ত্যু

আপডেট : ০৭:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫