শাহরাস্তির রায়শ্রী শেখ শাহ্জাহান আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ) শেখ শাহ্জাহান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন
রিহাব (হেড অব ইঞ্জিনিয়ারিং) ডিজিএম
ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান। মোঃ আতিকুল ইসলাম শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান সরকার, মানবাধিকারকর্মী এ,টি,এম মমতাজুল করিম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র মজুমদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুল আমিন ইঞ্জিনিয়ার, মোঃ আবু তাহের, মোঃ মিজানুর রহমান বেপারী, শেখ তোফায়েল আহমেদ, আলহাজ্ব হুমায়ুন কবির সৌদি প্রবাসী, প্রবাসী ইউনিট বিএনপি’র সভাপতি মোঃ শফিকুল আলম মিলন,
অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষক, অভিভাবকে মান্য করতে হবে। ভালো লেখাপড়া অর্জন করে আগামী দিনে তোমাদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। আর আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে তরুণ হবে, দেশের নেতৃত্ব দেবে। তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের জন্য কাজ করতে হবে।
শাহরাস্তির রায়শ্রী শেখ শাহ্জাহান আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- 20
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















