ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

চাঁদপুর: ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের এক সদস্য মো. মুন্না (১৮) গ্রেফতার হয়েছে।

১২ মে ২০২৫, রাত ১২টা ২০ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে সন্তসপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মুন্নাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি ধারালো তরবারি উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত মুন্না ফরিদগঞ্জ উপজেলার চিহ্নিত কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। অভিযান শেষে তাকে উদ্ধারকৃত তরবারিসহ ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে।

এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীনে যৌথ বাহিনী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

আপডেট : ১১:৪৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫