ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে পুলিশের অভিযান: ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ আটক ৩

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের দুই প্রভাবশালী নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে পরিচালিত বিশেষ অভিযানে রামগঞ্জ থানা পুলিশের জালে ধরা পড়েন রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সম্রাট মাহমুদ (৩৫) ও ভাদুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মাহমুদ (৩৮)।

অভিযানটি চালানো হয় উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের খাইল্লা বাড়ির সামনে। এখান থেকেই একে একে আটক করা হয় ছাত্রলীগের সাবেক নেতা সম্রাট ও যুবলীগ নেতা সুজনকে। এ সময় যৌতুক বিরোধী আইনে গ্রেফতার করা হয় আবদুর রহিম (৫০) নামের আরও এক ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্রাট মাহমুদ উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদের ছোট ভাই। অন্যদিকে সুজন মাহমুদ সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের ছেলে। রাজনৈতিকভাবে দুজনই এলাকায় পরিচিত মুখ এবং স্থানীয় সংগঠনগুলোতে সক্রিয় ছিলেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, “সম্রাট ও সুজন মাহমুদের বিরুদ্ধে থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আটকের এ ঘটনায় রামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নড়েচড়ে বসেছে অনেকে। বিশেষ করে ছাত্রলীগ ও যুবলীগের অভ্যন্তরে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

রামগঞ্জে পুলিশের অভিযান: ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ আটক ৩

আপডেট : ০৩:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫