ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সেনাসদস্যদের আবেদন পুনর্বিবেচনায় সেনাবাহিনীর উচ্চপর্যায়ের পর্ষদ গঠন

সাবেক সেনাসদস্যদের শাস্তি সংক্রান্ত আবেদন পুনর্বিবেচনার দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতোমধ্যে মানবিক ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে উচ্চপর্যায়ের একটি পর্ষদ গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে সেনা সদর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে। এর মধ্যে ১০৬টি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট রেকর্ডে প্রেরণ করা হয়েছে এবং বাকি ৬৯৬টি আবেদন যাচাই-বাছাই ও মূল্যায়নের আওতায় রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, “আমাদের বাহিনী দীর্ঘদিনের পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে আসছে। এই ঐতিহ্য বজায় রাখতে সামরিক শৃঙ্খলা অপরিহার্য।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী সাবেক সেনাসদস্যদের সম্মান ও ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং এর ইতিবাচক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো বিরূপ পরিস্থিতি এড়াতে সকল পক্ষকে শান্তিপূর্ণ আচরণ এবং ধৈর্য, শৃঙ্খলা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

সেনাবাহিনী বিশ্বাস করে, “পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও যথাযথ প্রক্রিয়া মেনে চলার মাধ্যমেই প্রতিটি সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান সম্ভব।”

সূত্র : বাংলাদেশ আর্মি ফেজবুক পেইজ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

সাবেক সেনাসদস্যদের আবেদন পুনর্বিবেচনায় সেনাবাহিনীর উচ্চপর্যায়ের পর্ষদ গঠন

আপডেট : ০৯:২৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫