ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে সরকারি জমিতে গড়ে ওঠা এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • 18

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা এক হাজারেরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা ৬ ঘণ্টাব্যাপী এই গুরুত্বপূর্ণ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের নেতৃত্বে পরিচালিত হয়।

অভিযানে প্রায় ১,০০০ (এক হাজার) অবৈধ স্থাপনা—যার মধ্যে ছিল বিভিন্ন মিষ্টির দোকান, ঔষধের ফার্মেসি এবং অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান—পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ (কাঁচপুর সার্কেল), সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান এবং কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এছাড়াও অভিযানে সহায়তা করেন আনসার বাহিনীর সদস্যবৃন্দ, ৫০ জন গ্রাম পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি টিম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমি পুনরুদ্ধার এবং জনসাধারণের চলাচলের পথ সুগম করতেই এই অভিযান পরিচালিত হয়েছে। পুরো কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

সোনারগাঁয়ে সরকারি জমিতে গড়ে ওঠা এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৯:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫