ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে বাজারে কারসাজির অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

বিএসইসি’র এপ্রিল মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুযায়ী, পরপর দুটি ধাপে সংঘটিত কারসাজির ঘটনায় সাকিবসহ মোট ১৩ জন ব্যক্তি জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।
কমিশনের তদন্তে উঠে আসে, অভিযুক্ত ব্যক্তিরা শেয়ার লেনদেনে একে অপরের সঙ্গে সমন্বয় করে দাম বাড়ানোর চেষ্টা করেছেন, যা পুঁজিবাজার আইন অনুযায়ী গুরুতর অপরাধ। এ কারণে কমিশন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

এ বিষয়ে সাকিব আল হাসানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৩:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫