ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য উপদেষ্টার উপর বোতল নিক্ষেপকারী হুসাইনকে মুক্তি, মাহফুজ আলমের বাসায় যাওয়ার আমন্ত্রণ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় আটক মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর ডিবি কার্যালয়ে হুসাইন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। পরে একটি সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে তিনি হুসাইনকে ভবিষ্যতের প্রতি সচেতন থেকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “আমি হুসাইনকে একজন উত্তেজিত তরুণ হিসেবেই দেখেছি। শিক্ষার্থী হিসেবে তার ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়, সেটিই আমাদের অগ্রাধিকার। তাই আমি তাকে ক্ষমা করেছি এবং চাই সে যেন ঘরে ফিরে নিজের পড়াশোনায় মন দেয়।”

এর আগে দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হুসাইনকে তার অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানান।

ডিবি সূত্র জানায়, মাহফুজ আলমের অনুরোধ ও ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় হুসাইনকে সরাসরি দোষী হিসেবে না দেখে মানবিক দৃষ্টিতে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। মাহফুজ আলম নিজেই তাকে বাসায় যাওয়ার আমন্ত্রণ জানান এবং ভবিষ্যতে আরেকটি ইতিবাচক পরিচয়ে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, চলমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, আর কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে।

তিনি বলেন, “জবির শিক্ষার্থীদের আবাসন সংকট সহ অন্যান্য দাবির বিষয়ে সরকার আন্তরিক। আমরা দ্রুতই একটি টেকসই সমাধানে পৌঁছাবো।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

তথ্য উপদেষ্টার উপর বোতল নিক্ষেপকারী হুসাইনকে মুক্তি, মাহফুজ আলমের বাসায় যাওয়ার আমন্ত্রণ

আপডেট : ০৮:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫