ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি পর্যটকদের জন্য একে একে বন্ধ হচ্ছে ভিসার দরজা

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পর্যটকদের জন্য একের পর এক ভিসা জটিলতা তৈরি হচ্ছে। একাধিক দেশে ভিসা বন্ধ, সীমিত বা দীর্ঘসূত্রতায় পড়ে সাধারণ পর্যটকরা বিদেশ ভ্রমণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থাকে বাংলাদেশি পর্যটন শিল্পের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত কয়েক মাসে একাধিক জনপ্রিয় গন্তব্যে বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ভিয়েতনাম, এক সময়ের পছন্দের গন্তব্য, চলতি বছরের শুরু থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ রেখেছে। দেশটির অভিযোগ—অনেক ভ্রমণকারী নির্ধারিত সময় শেষে ফিরে না গিয়ে সেখানে কাজ শুরু করছেন কিংবা অন্য দেশে পাড়ি দিচ্ছেন।

অন্যদিকে দুবাই বা সংযুক্ত আরব আমিরাতেও টুরিস্ট ভিসা কার্যত স্থগিত। যদিও সীমিত সংখ্যায় ভিসা ইস্যু হচ্ছে, তবে তা সাধারণ ভ্রমণকারীদের নাগালের বাইরে। একইভাবে ভারতের ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ, যার প্রভাব পড়েছে চিকিৎসা ও পারিবারিক ভ্রমণের ওপর।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যেখানে বিকল্প হিসেবে থাইল্যান্ডকে বিবেচনা করা হচ্ছিল, সেই দেশও এখন বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রদানে অনাগ্রহ দেখাচ্ছে। অনেক আবেদনকারীর ফর্ম বাতিল হচ্ছে কোনো কারণ ছাড়াই। এমনকি পূর্বে উন্নত দেশ ভ্রমণ করেছেন এমন ব্যক্তিরাও বাদ পড়ছেন না।

এছাড়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইনেও ভিসা প্রক্রিয়া হয়ে উঠেছে দীর্ঘ ও জটিল। আগে যেখানে সপ্তাহখানেক সময় লাগতো, এখন তা দুই মাস পর্যন্ত গড়াচ্ছে।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, এই ভিসা সংকটের অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের কিছু নাগরিকের ট্যুরিস্ট ভিসা অপব্যবহার। বিদেশে গিয়ে কেউ কেউ অনিয়মিতভাবে অবস্থান করেন, কাজ করেন বা তৃতীয় দেশে পালিয়ে যান—ফলে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।

এই পরিস্থিতি মোকাবেলায় বিশেষজ্ঞরা সরকারের কাছ থেকে আরো কঠোর তদারকি, আগ্রাসী কূটনৈতিক উদ্যোগ এবং পর্যটকদের সচেতনতামূলক কর্মসূচির আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও দুর্বল হয়ে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

বাংলাদেশি পর্যটকদের জন্য একে একে বন্ধ হচ্ছে ভিসার দরজা

আপডেট : ১২:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫