ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

নারায়ণগঞ্জে সরকার অনুমোদিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবিত মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ২০১৮ সালে নারায়ণগঞ্জে তিনটি সরকারি প্রকল্প অনুমোদন পায়—বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং একটি আইটি ইনস্টিটিউট। এসব প্রকল্প ২০২০ সালে ইউজিসির মাধ্যমে চূড়ান্ত অনুমোদিত হয় এবং ২০২৩-২৪ অর্থবছরের বাজেটেও অর্থ বরাদ্দ রাখা হয়।

তবে সংশ্লিষ্টদের দাবি, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে রাজনৈতিক অস্থিরতার জেরে প্রকল্পগুলো মাঠপর্যায়ে বাস্তবায়নের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। বরাদ্দপ্রাপ্ত জমিগুলোর মধ্যে অনেক জায়গায় সরকারি অন্য প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে, কোথাও আবার অব্যবস্থাপনার কারণে ফাঁকা পড়ে আছে।

মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, স্থানীয় শিক্ষক এবং কোচিং সেন্টারের প্রশিক্ষকরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মতে, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি বড় ধরণের পরিবর্তন আসবে।

তাদের অভিযোগ, রাজধানী ঢাকা থেকে মাত্র ২০-২৫ কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জে এখনো কোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ নেই। জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রতিনিয়ত রাজধানী কিংবা অন্যান্য জেলায় যেতে হচ্ছে, যা আর্থিক এবং মানসিকভাবে কষ্টসাধ্য।

আন্দোলনকারীরা আরও বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে রূপ পায়নি। বাজেট অনুমোদনের পরও কার্যক্রম স্থবির অবস্থায় পড়ে আছে। তারা দাবি করেন, এটি রাজনৈতিক কোনো ইস্যু নয় বরং জেলা ভিত্তিক মৌলিক শিক্ষা অবকাঠামোর দাবি।

উল্লেখ্য, চাষাড়ায় অনুষ্ঠিত মানববন্ধনে কোনো রাজনৈতিক ব্যানার দেখা যায়নি। ব্যানার ছাড়াই সাধারণ ছাত্র-জনতা অংশ নেন। তারা প্ল্যাকার্ড হাতে ‘বিশ্ববিদ্যালয় চাই’, ‘স্বপ্ন পূরণের দাবি’ ও ‘শিক্ষার অধিকার নিশ্চিত করো’—এমন নানা স্লোগান প্রদর্শন করেন।

মানববন্ধনের আয়োজকরা জানান, তারা ভবিষ্যতেও এই দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করবেন। প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারিত জমিগুলো যেন সংরক্ষণ থাকে এবং দ্রুত নির্মাণ কাজ শুরুর নির্দেশনা আসে—এটাই তাদের প্রধান দাবি।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, যদি এই প্রকল্প তিনটি বাস্তবায়িত হয়, তাহলে নারায়ণগঞ্জ কেবল একটি শিল্প শহর নয়, বরং একটি পূর্ণাঙ্গ শিক্ষা হাব হিসেবেও গড়ে উঠবে। এতে জেলার শিক্ষার্থীরা ঘরেই মানসম্পন্ন উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে এবং শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

আপডেট : ১২:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫