ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সিটি নির্বাচন হবে মডেল নির্বাচন – সিইসি | Rknews71

অনলাইন ডেস্কঃ
কুমিল্লা সিটি নির্বাচন একটি মডেল নির্বাচন হবে। পেশিশক্তির ব্যবহার করে লাভ হবে না বলে দৃঢ় ভাবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আজ(২৯ মে) রবিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন- সহিংসতা হলে নির্বাচন বরবাদ হবে। ভোটকেন্দ্রে পেশি শক্তি পুলিশ নিয়ন্ত্রণ করবে, আর তাও যদি নিয়ন্ত্রণে না আসে কেন্দ্র বাতিল করা হবে। আবেগ উচ্ছাস যেন সহিংসতায় রূপ না নেয়। নির্বাচন যেন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচন কোন যুদ্ধ নয়, এটা একটি প্রতিযোগিতা। ডিসি-এসপিকে কঠোর হতে হবে। প্রার্থীরা ভোটারদের উদ্বুদ্ধ করুন। পেশিশক্তির ব্যবহার করে কোন লাভ হবে না। ভোট কেন্দ্রে এবং বাইরে পেশিশক্তি ব্যবহার করলে নির্বাচন কমিশনের যে ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করা হবে। পুলিশকে আরো বেশি সতর্ক হওয়ার নির্দেশ প্রদান করেছেন তিনি ।জেলা প্রশাসন ও পুলিশ কে আবারো সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, এবার কুসিকের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।
এবার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মাঠে সরব রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র), নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম ও নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র)।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কুমিল্লা সিটি নির্বাচন হবে মডেল নির্বাচন – সিইসি | Rknews71

আপডেট : ০৮:১৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২