শামীম হোসেন সুজন, সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া, চরপাড়া, হাট করমজা, সৈয়দ আহমেদ কলেজ, দিগদাইড়, করপুরসহ বিভিন্ন হাট বাজারে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
এ কার্যক্রমের নেতৃত্ব দেন, বিএনপি নেতা ও মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন, তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন।
এ সময় থানা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, বালুয়া হাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায় রাশেদুল ইসলাম হান্নান, পাকুল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন রুনু, লিটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারা এলাকাবাসীর মাঝে গণসংযোগ চালিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে তুলে ধরেন। এ ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।




















