চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাউল উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত গ্রাম পুলিশকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ জুন) দুপুরে গ্রাম পুলিশ স্বপন সাহাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবেদ হোসেন। তিনি জানান, সকালে গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে সরকারি চাউল গুলো জব্দ করে ইউনিয়ন পরিষদের নেওয়া হয়েছে। পরে জেলা প্রশাসকের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে সকালে স্থানীয় কয়েকজন স্বপন সাহার বাসা থেকে একজনকে চাউল নিয়ে বের হতে দেখে। বসতঘরের ভিতরে প্রবেশ করে ৫০ কেজি ওজনের ৯ বস্তা, ৩০ কেজি ওজনের ৫ বস্তা ও চাউলের ১২টি খালি বস্তা দেখেন। এবং ৬ বস্তা বিক্রয় করেছে স্বপন শিকার করেন।
এ বিষয়ে অভিযুক্ত স্বপন সাহা বলেন, চাউল গুলো ভিজি এফের চাউল। সে এগুলো ক্রয় করে রেখেছেন। এবং তার নামের কয়েকটি কার্ডের চাউলও আছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ঈদুল আজহা উপলক্ষে উপলক্ষে ২ হাজার ১২৮ টি ভিজি এফের কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেওয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ স্বপন সাহা বিতরণ করার কথা রয়েছে। এখন এসে শুনি চাউল স্বপনের ঘরে পাওয়া গেছে।




















