ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ গরু জ/বাই করে মাংস বিক্রির চেষ্টা: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • 27

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় অসুস্থ গরু গোপনে জবাই করে মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ী ও তার সহযোগীকে অর্থ দন্ড এবং  কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার  (১৮ই জুন) রাত প্রায়  সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর এলাকার  আগুনিয়াতাইড় কলাগাছী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ঘটনাটি উপজেলা প্রশাসনকে জানান।  খবর পেয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জেন্ট,  সোনাতলা থানার অফিসার ইনচার্জ  মিলাদুন নবী ফোর্স নিয়ে ঘটনাস্থলে  উপস্থিত হয়।  প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জেন্ট, পরীক্ষা-নিরীক্ষা শেষে অসুস্থ গরু জবাই  করে বিক্রির উদ্দেশ্যে  মাংস প্রসেসিং করার অপরাধ প্রাথমিক ভাবে প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ভাবে ব্যবসায়ী পিন্টু মোল্লা (৪০), এবং মোঃ শিহাব হোসেন (২৫) উভয়কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাদের ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকায় জব্দকৃত মাংসগুলো মাটির নিচে গর্ত   পুঁতে রাখা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযুক্ত পিন্টু কসাইয়ের বাড়ি গাবতলী উপজেলার উজগ্রামের  বাবলু মোল্লার ছেলে (বর্তমানে বসবাস করে  আগুনিয়াতাইড় কলাগাছী পাড়ায়)। এবং শিহাব হোসেন আগুনিয়াতাইর কলাগাছী পাড়া গ্রামের  মতিয়ার রহমানের ছেলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

অসুস্থ গরু জ/বাই করে মাংস বিক্রির চেষ্টা: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

আপডেট : ০৬:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫